শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার ৮ আসামি কারাগারে বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার

নবীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১ অক্টোবর, ২০১৮
  • ৫৩৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে তপন মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ। রবিবার রাত ৯টার দিকে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তপন মিয়া উমরপুর গ্রামের মৃত মুত্তালিব মিয়ার পুত্র। পুলিশ জানায়, উল্লেখিত সময় গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ পরিদর্শক সামছদ্দিন খানের নেতৃত্বে এসআই এমরান হোসেন, এএসআই রুবেল আহমেদ, এএসআই অনিক আহমেদসহ একদল পুলিশ উমরপুর গ্রামে তপন মিয়ার বাড়ির পার্শ্ববর্তীস্থানে অভিযান পরিচালনা করে তপন মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে তার কাছ থেকে ১৩ পিছ ইয়াবা জব্দ করে পুলিশ।
ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ পরিদর্শক সামছদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত তপনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com