শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলনা স্কুল ছাত্রী সুমার

  • আপডেট টাইম শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৬৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ পরীক্ষা শেষে প্রাণ নিয়ে বাড়ি ফেরা হলনা সুমা আক্তারের (১২)। পথিমধ্যে তার প্রাণ কেড়ে নিয়েছে একটি প্রাইভেট কার। নিহত সুমা নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দরগাপাড়া গ্রামের শাহ দিলাওয়ার মিয়ার কন্যা ও গাবদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে প্রাথমিক শিক্ষা সমাপনী মডেল টেস্ট পরীক্ষা দিতে ঢাকা-সিলেট মহাসড়ক নিকটবর্তী মুড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে যায় সুমা। বিকেল ৪টার দিকে পরীক্ষা শেষে স্কুল থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় সে। স্কুলের পাশেই মহা-সগক পারাপারের সময় ঢাকাগামী একটি প্রাইভেট কার সুমাকে মারাত্মকভাবে চাপা দেয়। এতে তার মাথা তেতলে যায়। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ঘাতক কারকে আটক করা সম্ভব হয়নি। সুমার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছাঁয়া নেমে এসেছে। তার পরিবারের সদস্যদের আহাজারীতে আকাশ বাতাস ভারি হয়ে উঠে। গাবদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী আব্দুল করিম সুমার মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, আমি তাকে হাসপাতালে নিয়ে আসি তারপর সুমার মৃত্যু হয়। সুমা খুবই ভালো ছাত্রী ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com