শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

মাধবপুরে প্রেমিক স্কুল শিক্ষক ও প্রেমিকা কলেজ ছাত্রীকে আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অপহরণ মামলার আসামী মাধবপুরের স্কুল শিক্ষক প্রেমিককে আটক ও শায়েস্তাগঞ্জে কলেজছাত্রী প্রেমিকাকে উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত ১টার দিকে শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিছুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের কাশিপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটক স্কুল শিক্ষকের নাম সাদমান জহির (৫০)। তিনি জগদীশপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের আমির হামযার ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাদেরকে কোর্টে প্রেরণ করা হলে, সাদমান জহির (৫০) কে কারাগারে এবং কলেজ ছাত্রীকে সেইফ কাষ্টরীতে প্রেরণ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিপুর গ্রামে স্থানীয় প্রাইমারী স্কুলের শিক্ষক সাদমান জহিরের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ওই ছাত্রীর। প্রায় দেড় বছর আগে তারা কোর্টের মাধ্যমে বিয়ে করে। জহির বয়স্ক ও বিবাহিত হওয়ায় ছাত্রীর পরিবার তা মেনে নেয় নি। কিন্তু ওই ছাত্রী মেনে নিয়ে ঘর সংসার শুরু করে। বর্তমানে সে অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। এদিকে, ছাত্রীর মা বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মেয়েকে অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে পুলিশ তাদেরকে আটক করে কোর্টে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com