বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জে বিয়াম স্কুলের উন্নয়নে এগিয়ে আসছেন সমাজসেবকরা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩
  • ৬৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল বিয়াম ল্যাবরেটরী স্কুলের উন্নয়নের জন্য জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারের আহবানে এগিয়ে আসছেন সমাজসেবকরা। গত ১ আগস্ট বিয়াম ল্যাবরেটরী স্কুলের উদ্যোগে অভিভাবক ও গুনীজন সমাবেশে জেলা প্রশাসক এই আহবান জানান।
আজ সোমবার দুপুরে হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা জাতীয় পার্টির সভাপতি শংকর পাল জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারের চেম্বারে তার হাতে অনুদানের ১লাখ টাকার চেক তুলে দেন। চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার গৌতম কুমার ঘোষ ও হবিগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব দিলীপ কুমার বণিক।
স্কুলের উন্নয়নে সকল আসবাবপত্র সরবরাহ করবেন বলে প্রতিশ্র“তি দেন হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ। এছাড়াও নাজমা চৌধুরী ২০ হাজার টাকা, কাজী কামরুল আহমেদ ১০ হাজার টাকা, হেলাল আহমদ চৌধুরী ১০ হাজার টাকা, নাবিউর রহমান ১০ হাজার টাকা, রোকসানা পারভিন ৫ হাজার টাকা, শিরিনা হামিদ ৫হাজার টাকা, মাহবুব চৌধুরী ৫ হাজার টাকা ও জাকির হোসেন ৫ হাজার টাকা অনুদান ঘোষনা করেন।
প্রসঙ্গত, হবিগঞ্জে ২০০৩ সালে বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা হলেও নিজস্ব ক্যাম্পাস না থাকা এবং দক্ষ ব্যবস্থাপনার অভাবে স্কুলটি অভিভাবকদের প্রত্যাশা পুরনে ব্যর্থ হয়। বর্তমান জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার হবিগঞ্জে যোগদানের পরই স্কুলটিকে শিল্পকলা একাডেমীতে স্থানান্তর করেন এবং এর সংলগ্ন বিয়াম স্কুলের নির্ধারিত স্থানে নিজস্ব ভবন নির্মানের কাজ শুরু করেন। নিজেই তদারকির দায়িত্ব পালনের পাশাপাশি ম্যাজিস্টেটদের দিয়ে ক্লাশ পরিচালনা এবং স্থায়ী অধ্যক্ষ নিয়োগে নতুন প্রাণ পায় প্রতিষ্ঠানটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com