শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

পোদ্দারবাড়ি পেট্রোল পাম্পে অগ্নিকান্ড দমকল বাহিনীর হস্তক্ষেপে রক্ষা

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ মার্চ, ২০১৪
  • ৬৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পোদ্দারবাড়িতে অবস্থিত আব্দুল হাই এন্ড কোং পেট্রোল ও সিএনজি পাম্পে অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। তবে ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা পেয়েছে বলে দমকল বাহিনী জানিয়েছে।
জানা যায়, গতকাল বৃহষ্পতিবার রাত ১২টা ৩৮ মিনিটে শহরের পেট্রোল পাম্পের মেশিন ঘরে আগুনের সূত্রপাত হয়। তবে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ ও অগ্নিনির্বাপক দল ত্বরিৎ ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে মেশিন ঘরে শীতাতপ নিয়ন্ত্রনের মেশিনটি পুড়ে যায়। এ ব্যাপারে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টিম লিডার মুহিত বক্স চৌধুরী জানান, তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। অন্যথায় পেট্রোল পাম্পের মেশিন ঘর থেকে আগুন ছড়িয়ে পড়লে তা ভয়াবহ আকার ধারণ করতো। সেই আগুন নিভাতেই ১/২দিন সময় লাগতো বলে আশংকা করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com