বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে ২ মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮
  • ৭১৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নে ও করগাঁও ইউনিয়নে দুই মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ৩ মাস ও একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আতাউল গণি ওসমানী এ দণ্ডাদেশ দেন। জানা যায়, দুপুর ১টার দিকে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান গেইট এলাকায় তোফাজ্জল হোসেন (৪০) নামে এক মাদক সেবনকারী গাজা সেবন করছিল। এ সময় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তোফাজ্জল দক্ষিণ সুনামগঞ্জের দুর্গাপাশা ইউনিয়নের পাইকাপন গ্রামের মৃত আরব উল্লাহর পুত্র।
এদিকে দুপুর দেড়টার দিকে করগাঁও ইউনিয়নের টুকের বাজারে নিজ দোকানঘরে মাদক সেবনকালে ফজলুল হক (৪০) নামে একজনকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সে করগাঁও ইউনিয়নের বড় শাখোয়া গ্রামের আব্দুল মান্নানের পুত্র।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আতাউল গণি ওসমানী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক বিক্রেতা বা সেবনকারী কাউকেই ছাড় দেয়া হবেনা। অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com