সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ছাত্রের উপর শিক্ষকের এসিড নিক্ষেপ মামলা দায়ের ॥ শিক্ষকের শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

  • আপডেট টাইম সোমবার, ৬ আগস্ট, ২০১৮
  • ৫৪৩ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্রের গায়ে এসিড ছুড়ে ঝলসে দেয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আহত ছাত্র মঈন উদ্দিনের চাচা গোলাম মোস্তফা আরজু বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন। রবিবার দুপুরে শিক্ষক আব্দুল কাইয়ুমকে আসামী করে এসিড নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করা হয়।
এদিকে, পুলিশ আটক শিক্ষক আব্দুল কাইয়ুমকে আদালতে হাজির করলে বিচারক জামিন না মঞ্জুুর করে জেল হাজতে প্রেরণ করেন।
অপরদিকে, শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করে। রবিবার দুপুরে শিক্ষার্থীরা শহরের ধুলিয়াখাল সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে আন্দোলনকারীদের সাথে আলোচনা করে যান চলাচল স্বাভাবিক করেন। এছাড়াও শিক্ষার্থীরা দোষী শিক্ষকের ফাসি দাবী করে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করেন। উল্লেখ্য, শনিবার দুপুরে নবম শ্রেণীর রসায়ন ক্লাস চলার সময় উক্ত বিভাগের ছাত্র মঈনুদ্দিন দুষ্টুমির ছলে টেবিলে হাত দেয়। এতে রসায়ন বিভাগের শিক্ষক আব্দুল কাইয়ুম রাগের মাথায় হাতে থাকা এসিড ছুড়ে মারেন মঈনুদ্দিনের উপর। পরে অন্যান্য ছাত্র ও স্থানীয়রা এসে তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। এসিডে তার পিঠের অংশ ঝলসে যায়। এ ঘটনা জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা স্কুলের কয়েকটি কক্ষ ভাংচুর ও রাস্তা অবরোধ করে। অতিরিক্ত পুলিশ সুপার রবিউল আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহত ছাত্র মঈনুদ্দিন সদর উপজেলার বড় বহুলা গ্রামের ফুল মিয়ার ছেলে। সে ওই প্রতিষ্ঠানের ফার্ম মেশিনারীজ বিভাগের ছাত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com