বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আন্তঃস্কুল ও মাদ্রাসা প্রতিযোগিতার ফুটবলে ইলিয়াছ একাডেমী চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩
  • ৭৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে শেষ হয়েছে ৪২তম আন্তঃস্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলা। হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে গতকাল সোমবার বিকেলে ফুটবলের ফাইনাল খেলার মধ্য দিয়ে এই প্রতিযোগিতা শেষ হয়। ফুটবলের ফাইনালে বানিয়াচঙ্গের ইলিয়াছ একাডেমী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালে ইলিয়াছ একাডেমী ১-০ গোলে হবিগঞ্জ সদর উপজেলার রিচি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। প্রতিযোগিতায় ফুটবল ছাড়াও কাবাডি, সাতার ও হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ের বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। এসময উপস্থিত ছিলেন বানিয়াচঙ্গ উপজেলা চেয়ারম্যান ইকবাল খান, জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, কোষাধ্যক্ষ শাহ ফখরুজ্জামান ও জেলা ফুটবল এসোসিয়েশেনর প্রেসিডেন্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com