শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮
  • ৫৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় রাজিউড়ায় টমটম চাপায় ৩ বছরের এক শিশুর প্রাণহানী ঘটেছে। নিহতের নাম জেসমিন আক্তার। সে গদাইনগর গ্রামের কদর আলীর মেয়ে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পাইকপাড়া-সাধুরবাজার সড়কের গদাইনগর স্কুলের পশ্চিম পাশে রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত জেসমিন তার মায়ের সাথে গদাইনগর এলাকায় রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় পাইকপাড়াগামী একটি টমটম উল্টে গেলে এর নিছে পড়ে জেসমিন। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাজিব চৌধুরী মৃত ঘোষণা করেন। স্থানীয়রা টমটমটি আটক করেছেন। অপর দিকে এই উপজেলার ধল গ্রামে পুকুরে ডুবে আড়াই বছরের এক শিশু মারা গেছে। নিহত শিশুর নাম শের আলী। সে ওই গ্রামের কৃষক জমির আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরের দিকে শিশু শের আলী সবার অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজিব চৌধুরী মৃত ঘোষণা করেন।
অপর দিকে মাধবপুর উপজেলার বেজুরা এলাকায় যমুনা ইন্ডাষ্ট্রিয়াল পার্কে বহুতল ভবনের উপর থেকে পড়ে যাওয়া পাইপের আঘাতে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। নিহত নির্মাণ শ্রমিক হলেন উপজেলার জগদীশপুর গ্রামের রতন ঘোষের ছেলে তপু ঘোষ (১৮)। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত তপুর সহকর্মী আবু বক্কর জানান, সকালে তপু যমুনা ইন্ডাষ্ট্রিয়াল পার্কে বহুতল ভবনের নিচে কাজ করছিলেন। এ সময় ভবনের ৩০ ফুট উপর থেকে লোহার একটি পাইপ তার মাথায় পড়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com