রবিবার, ২৪ মে ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

বাহুবলে যৌতুক প্রথা, বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতারোধে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮
  • ৪৫৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে স্বেচ্ছাসেবী ও নারী উন্নয়ন ফোরামের ৪০ জন সদস্যদের যৌতুক প্রথা, বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা রোধে ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় অফিসার্স ক্লাবে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন। নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা খানমের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তারের পরিচালনায় উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ইউডিএফ আজিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ, সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আলফা বেগম, উপজেলা পরিষদের সিএ কনক দেব মিঠু, মহিলা বিষয়ক দপ্তরের অফিস সহকারি আব্দুল মান্নান প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)’র উদ্যোগে বাহুবল উপজেলার স্বেচ্ছাসেবী ও নারী উন্নয়ন ফোরামের ৪০ জন সদস্যদের নিয়ে ৩ দিন ব্যাপি যৌতুক প্রথা, বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা রোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com