শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

৯নং বাউসা ইউপি আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩
  • ৫৭২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের ৯নং বাউসা ইউপি আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব অধ্যাপক মুজিবুর রহমানের আহবানে গতকাল বিকাল ৫ টায় নবীগঞ্জ শহরস্থ দলীয় কার্যালয়ে সভার আয়োজন করা হয়। বাউসা ইউপি আওয়ামীলীগের সভাপতি বিধু বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন মিয়ার উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন আওয়ামীগ নেতা সফু মিয়া, রওশন আলী, রিপন মিয়া, মতব্বির আলী (সাবেক মেম্বার), তৈয়ব আলী, আব্দুল ওয়াহিদ, সোহাগ মিয়া, লাল মিয়া, আয়ফর উদ্দিন, যুবলীগের সভাপতি আব্দুল হক লিটন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। সভায় অধ্যাপক মুজিবুর রহমান তার বক্তব্যে আগামী নির্বাচনে নৌকার বিজয় সু-নিশ্চিত করতে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আওয়ামীলীগের তৃণমুল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এসময় উপস্থিত নেতাকর্মীরা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com