শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ সদর হাসপাতালে স্বজনহারা বৃদ্ধার আর্তনাত

  • আপডেট টাইম সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ৬৮৭ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ৫ দিন ধরে বারান্দায় পড়ে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে অজ্ঞাত এক বৃদ্ধা মহিলা। ঔষধ দুরের কথা প্রাথমিক চিকিৎসা পর্যন্ত জুটছে না ওই বৃদ্ধা মহিলার। এ যেন মানবতার নির্মম পরিহাস। জানা যায়, গত ৩ জুলাই শায়েস্তাগঞ্জ এলাকা থেকে সাদা কাপড় পড়া এক সত্তোর বছরের অজ্ঞাত মহিলাকে পুলিশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এসে মহিলা ওয়ার্ডে ভর্তি করে। পুলিশ চলে যাওয়ার পর মহিলা ওয়ার্ডে কর্তব্যরতরা ওই মহিলাকে বারান্দায় ফেলে রাখে। পর দিন ৪ জুলাই সমাজসেবা অফিসের অফিস সহায়ক মোঃ কাজল মিয়া ওই অজ্ঞাত মহিলাকে ঔষধ পত্র ও খাবার কিনে দেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে বলে যান তাকে চিকিৎসা ও সিট দেয়ার জন্য। কিন্তু তারা কর্নপাত না করে তাকে ওই বারান্দায় ফেলে রাখে। দীর্ঘ ৫ দিন ধরে ওই বৃদ্ধা না খেয়ে অনাহারে অর্ধাহারে জীবন যাপন করতেছে। গতকাল রাত ৯টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সে মহিলা ওয়ার্ডের বারান্দায় পড়ে যন্ত্রনায় ছটপট করছে। রোগীরা এ প্রতিনিধিকে জানান, এরকম করে চলতে থাকলে ওই মহিলা অসুস্থ হয়ে মারা যেতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ তার কোন ব্যবস্থা গ্রহন করছে না।
এ ব্যাপারে হাসপাতালের রতীন্দ্র চন্দ্র এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমি জানিনা। তবে আমি আপনার কাছ থেকে জানার পর ব্যবস্থা নিচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com