বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে দুই নারী মাদক ব্যবসায়ী গাঁজাসহ গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২৭ জুন, ২০১৮
  • ৭৫৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে দুই নারী মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, জগদীশপুর গ্রামের মানিক মিয়ার স্ত্রী বৃষ্টি আক্তার (২২) ও একই গ্রামের শাহ আলমের স্ত্রী পারভীন (৩০)। তাদের কাছ থেকে উদ্ধার করা গাঁজার পরিমাণ ৬ কেজি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালের দিকে ওই দুই নারী মাদক ব্যবসায়ী গাঁজাসহ মাধবপুর বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান করছিল। সোর্সের মাধ্যমে খবর পেয়ে মাধবপুর থানার এসআই লিটন ঘোষ এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
এর সত্যতা নিশ্চিত করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে ২ নারী মাদক ব্যবসায়ীকে হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com