শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

জেলা জাপার ইফতার মাহফিলে আতিক ॥ জাতীয় পার্টি ছাড়া আগামীতে কেউ সরকার গঠন করতে পারবে না

  • আপডেট টাইম বুধবার, ৬ জুন, ২০১৮
  • ৫৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন জাতীয় পার্টি একটি শান্তিপূর্ণ রাজনৈতিক দল। তিনি বলেন-আগামীতে জাতীয় পার্টি ছাড়া কেউ সরকার গঠন করতে পারবে না। গত সোমবার হবিগঞ্জ জেলা জাপার দক্ষিণ শ্যামলীস্থ কার্যালয়ে জেলা জাপার আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা জাপার যুগ্ম আহ্বায়ক আব্দুল মুক্তাদির চৌধুরী অপুর সভাপতিত্বে এবং জেলা জাতীয় যুবসংহতির সভাপতি প্রভাষক এসএম লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন জেলা জাপার যুগ্ম আহ্বায়ক মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ, যুগ্ম আহ্বায়ক মীর জিয়াউল হক জিয়া, হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম মেম্বার, জেলা জাপার নেতা হাজী লুৎফুর রহমান নানু, সেলিম আহমেদ, আব্দুল হান্নান, আয়ুব আলী মেম্বার, ফরিদ মিয়া, জেলা জাতীয় সৈনিক পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়ারেন্ট অফিসার (অবঃ) আব্দুল করিম, মাধবপুর উপজেলা জাপা সভাপতি কদর আলী মোল্লা, শায়েস্তাগঞ্জ পৌর জাপার সভাপতি আব্দুল কাইয়ূম, সাধারণ আব্দুল আউয়াল, সৈয়দ আখলাক উদ্দিন মুনসুর, আব্দুল রহিম জিতু, সাদেক মেম্বার, লাখাই উপজেলা জাপার আহ্বায়ক শাহজাহান তালুকদার, নবীগঞ্জ পৌর জাপার সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, বানিয়াচঙ্গ উপজেলা জাপার সদস্য সচিব হাবিবুর রহমান আশিক মাস্টার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com