বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

যুক্তরাজ্য প্রবাসী সালাউদ্দিন তাহিরকে হবিগঞ্জ শিল্পী সংস্থার সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৩
  • ৬১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী সালাউদ্দিন তাহিরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। হবিগঞ্জ শিল্পী সংস্থার উদ্যোগে গতকাল রাতে আরডি হলস্থ সংস্থার কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমেদ। হবিগঞ্জ শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী মিন্টুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাহিত্যিক তরফদার মোঃ ইসমাইল, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন সভাপতি আলমগীর খান। বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ থিয়েটারের সদস্য প্রভাষক জালাল উদ্দিন, নাট্য মেলার সদস্য অনল চন্দ্র অপু প্রমুখ।
সংবর্ধনা শেষে এক সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করেন হেমা চৌধুরী, মিতু দেবনাথ, মোতাহের হোসেন, মহিউদ্দিন, তাপস রায়, জামাল মিয়া প্রমুখ। সংগীত পরিচালনা করেন স্বরবিন্দু দাশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com