শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

বাহুবলে বৃদ্ধ পিতাকে কুপিয়ে খুন করল পুত্র

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮
  • ৬১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে বৃদ্ধ পিতাকে কুপিয়ে খুন করেছে পুত্র। নিহতের নাম আকবর আলী (৬৫)। তিনি উপজেলার সাতকাপন ইউনিয়নের হরাইটেকা গ্রামের বাসিন্দা। সোমবার দুপুরে নিজ বাড়িতে ঘটনাটি ঘটেছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরে পারিবারিক কলহের জেরে পিতার সঙ্গে ছেলে তাজুল ইসলামের (২০) বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর পরিবারের লোকজন অসুস্থ আকবর আলীকে গোসল করানোর জন্য ঘর থেকে বের করেন। এ সময় ক্ষুব্ধ তাজুল ধারালো বঁটি দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে জখম করে। এ সময় আকবর আলীর অন্য ছেলে মনির মিয়া (১৭) তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করে। পরে স্বজনরা গুরুতর আহতাবস্থায় আকবর আলী ও মনিরকে প্রথমে বাহুবল ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন আকবর আলী গতকাল বুধবার মারা যান।
বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, নিহতের ময়নাতদন্ত সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। ঘাতক তাজুল ইসলাম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com