শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

সেলিমের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে নবীগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮
  • ৫৫০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের গাড়ি বহরে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবীতে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল বুধবার সন্ধায় নবীগঞ্জ শহরতলীর নতুন বাজার মোড় থেকে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিন শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজলুল হক চৌধুরী সেলিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সিনিয়ির যুগ্ম আহ্বায়ক শাহ গুল আহমেদ কাজল, যুগ্ম আহ্বায়ক রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু, খয়রুল বশর চৌধুরী, লোকমান আহমেদ খাঁন, জাকির হোসেন, পৌর যুবলীগের আহ্বায়ক ফজল আহমেদ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পিকলু চৌধুরী, হুমায়ুন চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, যুবলীগ নেতা শামীম আহমেদ, মহিবুর রহমান রুকু, আব্দুল কদ্দুস সাগর, সৈয়দ আহমদ আলী, আবুল হোসেন, আলমগীর হোসেন, শাহ রিয়াজ, নেছার আহমেদ জগলু, জুয়েল, বিঞ্চু কর, নূর উদ্দিন, ফারুক, সাজিদুর রহমান, দুলাল আহমেদ, দেওয়ান জাবেদ, নিতাই, রাশেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, সাবেক সহ-সভাপতি মহিনুর রহমান ওহি, দবির আহমেদ প্রমুখ। এছাড়াও উপজেলা যুবলীগের বিভিন্ন ইউনিয়ন, ওর্য়াড ও পৌর যুবলীগের নেতাকর্মীসহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত প্রতিবাদ সভায় বক্তাগন বলেন, গত মঙ্গলবার রাতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের উপর হামলা চালায় কুখ্যাত মাদক স¤্রাট, নারীবাজ সুশান্ত দাশ গুপ্ত ও তার সন্ত্রাসী বাহিনী। অনতিবিলম্বে হামলার সাথে জাড়িতদের ২৪ ঘন্টার ভিতর পুলিশ প্রশাসন তাদের গ্রেফতার করতে হবে। অন্যতায় বিভিন্ন কর্মসূচিসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com