শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

সিএনজি মালিক শ্রমিকদের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে পুলিশ সুপারের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ১৪ মার্চ, ২০১৮
  • ৬২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ও বানিয়াচং সিএনজি মালিক শ্রমিকদের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে পুলিশ সুপারের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার পুলিশ সুপারের কার্যালয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার সামছুর রহমান ভূইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন ডি আই ওয়ান, বানিয়াচংয়ের ওসি, হবিগঞ্জের ওসি (তদন্ত), আজমিরীগঞ্জের ওসি, চেম্বার অব কমার্স প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, শ্রমিকলীগের সভাপতি মোঃ আরব আলী, মটর মালিক গ্র“পের আহ্বায়ক জিতু হাজী, ইমা মালিক সমিতি সভাপতি এমদাদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সৈয়দ মিজান, টেম্পু মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, হবিগঞ্জ মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর তালুকদার, সহসভাপতি খায়রুল আলম চৌধুরী, সদস্য এন.এম ফজলে রাব্বী রাসেল, শ্রমিকদের সদর সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ জুয়েল, শ্রমিক নেতা শামীম আহমেদ স্বপন, বানিয়াচং শ্রমিক সমিতির শাহেদ মিয়া, মালিক সমিতির অর্থ সম্পাদক আব্দুর রউফ সবুজ মিয়া। উক্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আগামী দশ দিনের জন্য একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির বিভিন্ন জনের পরামর্শ নিয়ে সমাধান করা হবে। তার আগ পর্যন্ত পুনরায় ন্যায় হবিগঞ্জ মালিক সমিতি ও বানিয়াচং সমিতি যার যার দায়িত্ব পালন করবেন বলে সিদ্ধান্ত গৃহিত হয়। হবিগঞ্জ মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান যে আইনের প্রতি শ্রদ্ধা রেখে পরিস্থিতি মোকাবেলা করা ও শান্ত থাকার অনুরোধ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com