শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম রবিবার, ১১ মার্চ, ২০১৮
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন দাবীতে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচী অনুযায়ি বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখা। গতকাল শনিবার বিকেল ৪টায় স্থানীয় এম সাইফুর রহমান টাউন হল সম্মুখে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি জগদীশ চন্দ্র মোদক। সভাপতি মণ্ডলীর সদস্য স্বপন লাল বণিকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য কমরেড হীরেন্দ্র দত্ত, জেলা কমিটির সিনিয়র সদস্য ও উপদেষ্টা অজিত কুমার পাল, এডভোকেট রনজিৎ কুমার দত্ত, ইঞ্জিনিয়ার ফনিভূষণ দাস, সভাপতিমণ্ডলির সদস্য এডভোকেট সুধাংশু সূত্রধর, পৌর কমিটির সভাপতি ভূপিকা রঞ্জন দাস, অনুকুল চন্দ্র দাস, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ অধিকারী, হীরেন্দ্র পুরকায়স্থ, বিপুল কুমার রায়, সাংগঠনিক সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, দপ্তর সম্পাদক সজল কুমার রায়, পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক কৌশিক আচার্য্য পায়েল, পেশাজীবী ঐক্য পরিষদের সদস্য সচিব পিন্টু আচার্য্য, ছাত্র যুব ঐক্য পরিষদ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এডভোকেট জন্টু দেব, আজমিরীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শচীন্দ্র কুমার গোপ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তাগণ ধর্ম অবমাননার দায়ে আনিস আলমগীরকে গ্রেফতার, ড. জাফর ইকবালের হত্যার প্রচেষ্টাকারী ও চাকমা রাণীকে লাঞ্ছনাকারীদের বিচার, উপাসনালয়ে চলমান হামলা বন্ধ, ঢাকেশ্বরী মন্দিরের ১৪ বিঘা জমি ফেরত এবং প্রাণের দাবি ৭ দফা ও নির্বাচনী ৫ দফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। উক্ত বিক্ষোভ সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com