শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জের গজনাইপুরে এমপি মুনিম চৌধুরী বাবুকে গণসংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকার সংসদ সদস্য এম.এ. মুনিম চৌধুরী বাবুকে বিশাল গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বিকাল ৪ ঘটিকায় গজনাইপুর ইউনিয়নের স্থানীয় দেওপাড়া স‘মিল প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সংবর্ধিত ব্যক্তিত্ব ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মুমিন চৌধুরী বাবু। দেওপাড়া, গাবদেব, সুনারু ও তারুলিয়া গ্রামের উদ্যোগে আয়োজিত বিশাল গণসংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বি আব্দুল কদ্দুস। ইউনিয়ন যুবলীগ নেতা লুৎফুর রহমান ও যুব সংহতির সদস্য সচিব হাফেজ আব্দুল মালিক এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, যুগ্ম সদস্য সচিব এমরান মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, গজনাইপুর ইউনিয়ন জাপার সভাপতি মোতাব্বির হোসেন সুফি, সাধারণ সম্পাদক নুরুল হক তুহিন, পানিউম্দা ইউনিয়ন জাপার সদস্য সচিব শাহজাহানুর রহমান স্বপন, গজনাইপুর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মাহমুদ মিয়া, মুক্তিযুদ্ধা চান্দ আলী, গৌর মিয়া, ছানু মিয়া, লন্ডন প্রবাসী সুরুজ মিয়া, ওয়ার্ড মেম্বার শাহ জুবায়ের আহমেদ জুুবু, গোলাম মর্তুজা স্বপন, আব্দুল আলী, জেলা যুব সংহতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিলাদ হোসেন সুমন, গাবদেব প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক আজাদ মিয়া, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক স্বপন চৌধুরী প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন  তেলাওয়াত  করেন হাফেজ শেখ মিনহাজের ও স্বাগত বক্তব্য রাখেন জাপানেতা আব্দুল রকিব। সংবর্ধনা সভায় সংবর্ধিত ব্যক্তিত্ব, প্রধান অতিথির বক্তব্যে এমপি মুমিন চৌধুরী বাবু বলেন, স্থানীয় উন্নয়নে আপনাদের সকল দাবিগুলো পুরনে পর্যায়ক্রমে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং গণসংবর্ধনা প্রধান করায় এলাকাবাসির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com