শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

পানিউমদার টঙ্গিটীলায় শাহ দাউদ আরবী (রঃ) ও সৈয়দ শাহ আলী হায়দর (রঃ)’র বার্ষিক উরস সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকার টঙ্গিটীলায় সুলতানুল আউলিয়া হযরত শাহ জালাল (রঃ) এর অন্যতম সফর সঙ্গী হযরত খাজা শাহ দাউদ আরবী (রঃ) ও অন্যতম ওলী হযরত শাহ আলী হায়দর (রঃ) বাঘ ছোয়ারী এর ঐতিহাসিক পবিত্র ওরস মোবারক সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকেই বার্ষিক ওরসকে ঘিরে মাজারে মাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত হাজার হাজার ভক্তবৃন্দের কান্নায় মুখরিত হয়ে উঠে গোঠা মাজার প্রাঙ্গন। সারা রাত চলে মিলাদ মাহফিল, জিকির আজগার ও মুর্শিদী গান। জানা যায়, প্রতি বছরের ন্যায় এবছরও প্রায় ৪শতাধিক বছর ধরে শাহ জালাল (রঃ) এর অন্যতম সফর সঙ্গী হযরত শাহ দাউদ আরবী (রঃ) ও ওলীয়ে কামেল হযরত শাহ আলী হায়দর (রঃ) বাঘ ছোয়ারী এর বার্ষিক ওরস চলে আসছে টঙ্গিটীলায়। ওরস উপলক্ষে মিলাদ মাহফিল ও জিকির আজগার এর উদ্বোধন করেন পীরজাদা সৈয়দ শাহ দরাজ চিশ্তী। এতে সভাপতিত্ব করেন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ শাহ রিয়াজ। এছাড়াও আগত অতিথিবৃন্দ ও ওলামায়ে কেরামগণ বয়ান পেশ করেন। এদিকে, ওরসকে ঘিরে বুধবার বিকেলে থেকেই টঙ্গিটীলার চার পাশ বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, কার রেস, লটারীসহ হরেক রকমের মালামাল এর দোকান ঘর বসে। এ নিয়ে যেন এক উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো টঙ্গিটীলা এলাকায়। শুক্রবার দিবাগত ফজরের নামাজের পর আখেরী মোনাজাতের মাধ্যমে ওরসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com