স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল নতুন বাজার ব্যবসায়ী কল্যান কমিটির সভাপতি সাইদুর রহমানের বিরুদ্ধে মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা অভিযোগ দেয়ার প্রতিবাদে ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে? সোমবার বিকেলে পইল ঈদগাহে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পইল ইউনিয়নে বিএনপির সভাপতি মো: মোস্তফা মিয়ার সভাপতিত্বে ও হবিগঞ্জ সদর উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমানের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, গ্রামের বিশিষ্ট মুরুব্বি মো: আ: সালাম, বিশিষ্ট মুরুব্বি মো: মামুনুর রশীদ শরিফ, খুর্শেদ আলী, বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোস্তফা মিয়া, আব্দুল মতিন, মো: ফয়জুর রহমান আবু, ইউপি মেম্বার মো: কোরবান আলী, সৈয়দ আমীম, পইল নতুন ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো: সাইদুর রহমান, মো: ওয়াহিদ ভান্ডারি, মো: তৌহিদুল ইসলাম, মো মুক্তার হোসেন, মো শুভ আহমেদ, মো আব্দুল্লাহ, মো সাহাব উদ্দিন, মো আব্দাল মিয়া, মো রুবেল আহমেদ, মো জাহাঙ্গীর মিয়া, মোবারক মিয়া, মো মিলন মিয়া, মো আইনুল হক প্রমূখ। সভায় বক্তারা বলেন, এলাকার চিহ্নত মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠছে। তাদের অত্যাচারে গ্রামের লোকজন অতিষ্ট, অবিলম্বে মাদক ব্যবাায়ী ও সেবনকারীরা পুলিশের কাছে আত্মসমর্পণ না করলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে এবং পুলিশ তাদের প্রয়োজনীয় বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানান।