শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুবলীগের শ্রদ্ধাঞ্জলী শীতবস্ত্র বিতরণ ও মিলাদ মাহফিল

  • আপডেট টাইম রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮
  • ৬০৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এ.এম.এস কিবরিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার সকাল ৮টায় জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের নেতৃত্বে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন ও শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সজল রায়, ইঞ্জিনিয়ার বাবুল, যুগ্ম সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ ও ফেরদৌস আহমেদ, প্রচার সম্পাদক এম এ হাকিম, শাহ আলম সিদ্দিকী, ধ্র“বদি দাশ টিটু। পরে এ উপলক্ষে বিকাল ৩টার দিকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও শফিকুজ্জামান হিরাজের পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শাবান মিয়া। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মিজানুর রহমান শামীম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, দেলোয়ার খান, ধ্র“বদি দাশ টিটু। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আমীর হোসেন, শিমুল, জুয়েল মিয়া, অরুপ দাশ অপু, সুজিত, যুব প্রধান পংকজ কান্তি পল্লব, তৃষ্ণা, উর্মি ও চম্পা দাশ প্রমুখ। এ সময় ৩ শতাধিক কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিল বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com