শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

শহরে এক রাতে ৭ ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮
  • ৫৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের টাউন মসজিদ সড়কে একরাতে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকানের চালের টিন খুলে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ বিপুল পরিমাণ মালামাল চুরি করে নিয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত গভীররাতে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল বিকেলে ব্যকস এর সাধারণ সম্পাদক মোঃ আলমগীরসহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্যবসায়ীরা জানান, ওই দিন রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যান। সকালে এসে দেখতে পান চুরির ঘটনা। চুরি যাওয়া দোকান গুলো হচ্ছে-আমিনা ফ্যাশন, শাহজালাল পোশাক বিতান, সোহাগ বস্ত্র বিতান, সাদত স্টোর, শাহাদাত টেলিকম, রাজরাণী কম্পিউটার, রংলিপি আর্ট।
সাদত স্টোরের সত্বাধিকারী সেলিম জানান, তার দোকানের টিন খুলে চোরেরা ভেতরে প্রবেশ করে কসমেটিক্স ও দান বাক্স থেকে টাকা এবং তার ভাইয়ের মালিকানাধিন শাহাদাত টেলিকম থেকে ৩টি মোবাইলসহ মোবাইল কার্ড চোরেরা নিয়ে যায়, রাজরাণী কম্পিউটার এর অমিত জানান, তার দোকান থেকে ২টি ল্যাপটপ, স্বর্ণের ৩টি আংটি চোরেরা নিয়ে গেছে।
খবর পেয়ে সদর থানার এসআই সাহিদ ঘটনাস্থল পরিদর্শন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com