বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরের নোয়াপাড়ায় ছাত্রলীগের কর্মীসভা ॥ প্রার্থীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ

  • আপডেট টাইম সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
  • ৫০৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সভা অুনষ্টিত হয়েছে। কর্মীসভা শেষে সম্ভাব্য প্রার্থীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হয়। গতকাল রবিবার মাধবপুর উপজেলার অন্তর্গত ৯নং নোয়াপাড়া ইউনিয়নে ছাত্রলীগের উদ্দোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আনু মোহাম্মদ সুমন। পরিচালনা করেন মাধবপুর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এম এইচ পাঠান উজ্জল। কর্মী সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ। ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন দীর্ঘ প্রায় দুই যুগ ধরে নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের কোনো কমিটি নেই। ইতিপূর্বে অনেক উপজেলার নেতৃবৃন্দ সৃষ্টি হয়েছে কিন্তু আমাদের নোয়াপাড়া ইউনিয়নে দুই যুগ ধরে কোনো ছাত্রলীগ নেতার জন্ম হয়নি। আপনারা সভাপতি, সাধারণ সম্পাদকের কাছে আমাদের আকুল আবেদন আমাদের ইউনিয়নে একটি কমিটি দিয়ে নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগকে সুসংঘটিত করুন। সভায় সভাপতির বক্তব্যে আনু মোহাম্মদ সুমন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের কথা বলতে হবে এবং আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। ছাত্রলীগের প্রতিটি কর্মীকে নৌকার বিজয় নিশ্চিতে কাজ করতে হবে। মনে রাখতে প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের নেতাকর্মীরা সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছে। নোয়াপাড়া ইউনিয়নে নোকৗর বিজয় নিশ্চিত করে ছাত্রলীগ ঘরে ফিরবে। পরিশেষে সভাপতি তার বক্তব্যে বলেন শিঘ্রই নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হবে। সভা শেষে নোয়াপাড়া বাজার জয় বাংলার স্লোগানে মিছিলে মুখরিত করেন তুলেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। পরে নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সকল প্রার্থীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com