শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে বদরদি গ্রামের ৪ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে আদালতের কারাদন্ড

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭
  • ৬৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বদরদি বন্দের বাড়িতে মারপিট ও লুটপাটের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪ আসামীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সৈয়দ আফজাল আলী দুদু, আসামীপক্ষে ছিলেন শরীফ উদ্দিন কামাল। মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ২৯ নভেম্বর দুপুরে পূর্ব বিরোধের জের ধরে ওই গ্রামের ফিরোজ আলীর পুত্র লুৎফুর রহমান, মৃত আকলু মিয়ার পুত্র সুলেমান, কাছন আলীর পুত্র আইয়ুব আলী, মৃত আনোয়ার আলীর পুত্র সজ্জত আলী একই গ্রামের সফিকুর রহমান চৌধুরীর পুত্র ইকবাল চৌধুরীকে মারপিট করে হাত পা ভেঙ্গে মূল্যবান জিনিস লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে ইকবাল চৌধুরী বাদি হয়ে ২৭ নভেম্বর মামলা দায়ের করেন। মামলায় স্বাক্ষি প্রমাণ শেষে লুৎফুর রহমান ও সুলেমানকে ২ বছরের কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ড এবং আইয়ুব আলী ও সজ্জত আলীকে ৬ মাসের কারাদন্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ দিনের কারাদন্ড দেয়া হয়। রায়কালে আসামীগণ আদালতে উপস্থিত ছিলেন। সুলেমা ও লুৎফুরকে কারাগারে প্রেরণ করা হলেও অপর দুইজনকে আপিলের শর্তে জামিন মঞ্জুর করেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com