শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শ্রীমঙ্গলে সোয়া ৪ লাখ টাকার মাদক সহ ২ জন আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭
  • ৫৭৫ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বাজার বস্তি এলাকায় থেকে বিদেশী মদ সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার ১৫ই নভেম্বর দুপুরে সময় শ্রীমঙ্গল র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে সহকারী পুলিশ সুপার পিযুষ চন্দ্র দাস সহ অভিযান পরিচালনা করে প্রচুর পরিমান মাদক দ্রব্য সহ তাদেরকে হাতেনাতে আটক করে।
আটককৃতরা হলো ১ মোছাঃ খেলা বেগম (৩৫), দিগেন্দ্র চন্দ্র রায় (৬০) অভিযুক্ত মোছাঃ খেলা বেগম ও তার স্বামী মোঃ ফটিক মিয়া মৌলভীবাজার জেলার অন্যতম মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। দীর্ঘদিন যাবত আইনশৃংখলা বাহিনীর ও লোক চক্ষুর অন্তরালে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যাবসার একটি বড় চক্র গড়ে তোলে। তাদের এহেন কর্মকান্ড এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন থেকে আতঙ্ক বিরাজ করে আসছিল। র‌্যাব ক্যাম্প কমান্ডার আরও জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে তাদের বসত বাড়ীতে তল্লাশীকালে ঘরের বারান্দার ভিতরে পূর্ব দিকে দুইটি প্লাষ্টিকের বস্তায় ৪৪ টি ফেন্সিডিল, ৯২ বোতল বিয়ার এবং ৬৮ টি বিভিন্ন ব্রান্ডের দেশী হুইস্কি উদ্ধার করে। যার সর্বমোট পরিমান ৮৫.৬৫ লিঃ ও আনুমানিক মূল্য ৩ লাখ ৩৭ হাজার আটশত টাকা। আটককৃত মহিলার কাছ থেকে সিম সহ ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক সামগ্রী ও আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে শ্রীমঙ্গল থানায় মামলার সহ হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com