সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শহর থেকে নিখোঁজের ৩দিন পরও কলেজ ছাত্রী সন্ধান মিলেনি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭
  • ৭৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের চিড়াকান্দি এলাকা থেকে এক কলেজ ছাত্রী নিখোঁজ হয়েছে। নিখোঁজের ৩ দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি তার। ধারনা করা হচ্ছে, কেউ প্রেমের ফাঁদে ফেলে ওই মেয়েটিকে বাসা থেকে কৌশলে নিয়ে গেছে। এব্যাপারে গত রবিবার তার পিতা পরিমল দাস হবিগঞ্জ সদর মডেল থানায় একটি জিডি এন্ট্রি করেছেন।
জানা যায়, বানিয়াচং উপজেলার সুনারু গ্রামের পরিমল দাস পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে পৌর এলাকার চিড়াকান্দি বড়পুকুর পাড় এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। গত শনিবার বেলা ১১ টায় বাসা থেকে নিখোঁজ হয় তার
কন্যা (১৮)। সে হবিগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী। অনেক খোঁজাখুঁজি করে কোন সন্ধান পাওয়া যায়নি।
এব্যাপারে মহিলা কাউন্সিলর খালেদা জুয়েল জানান, বিষয়টি আমি শুনেছি জনপ্রতিনিধি হিসেবে আমি মেয়েটির সন্ধান খুব শীঘ্রই বের করতে পারব বলে আমি আশাবাদী।
এব্যাপারে সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, মেয়েটি নিখোঁজ হওয়ার ব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত অনুসারে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com