মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের মৃত্যুতে মিলাদ মাহফিল ও দোয়া

  • আপডেট টাইম শনিবার, ৩১ আগস্ট, ২০১৩
  • ৬৬৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইফতেখার আহমেদ রুহেল-এর মৃত্যুতে এবং পৌর ছাত্রদলের সহ-সভাপতি সোহেল আরমানের পিতা’র মৃত্যুতে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফয়সাল আহমেদ রুবেল।
সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খোকনের পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক রাসেল আহমেদ, সহ-সম্পাদক রাফেল আহমেদ, দপ্তর সম্পাদক লুৎফুর রহমান, ছাত্রদল নেতা তাছলিম নিয়াজ, সৈয়দ শরীফ, আলী আকবর শিপন, কামরুজ্জামান মিলন, আল-আমিন সোহাগ, এবাদুর রহমান সুমন, মিজানুর রহমান রোমন, সুমন তালুকদার, পারভেজ, এমদাদ, ফুরুক ও কলেজ ছাত্রদল নেতা এমরান, কাউছার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com