শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচংয়ে হেফাজতের কমিটি গঠন

  • আপডেট টাইম শনিবার, ৩১ আগস্ট, ২০১৩
  • ৮৭৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হেফাজতে ইসলাম, বাংলাদেশ বানিয়াচং বড় বাজার শাখা গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল ৩০ আগস্ট শুক্রবার বাদ মাগরিব হেফাজতে ইসলাম বানিয়াচং উপজেলা শাখার সভাপতি শায়খুল হাদীস আল্লামা ফজলুর রহমান সাহেব দা.বা. এর নেতৃত্বে স্থানীয় দারুল কোরআন মাদ্রাসা মসজিদে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশিষ্ট ব্যবসায়ী মোতাহের মিয়াকে সভাপতি, হাফিজ আব্দুল ওয়াহিদ লস্কর, সাহেব আলী ও জনাব আঃ মজিদ নানু মিয়াকে সহসভাপতি, হাফিজ আব্দুল ওয়াহিদ, সালেহ উদ্দীন ইকবাল ও ডাঃ হাফিজ মিয়াকে সাধারণ সম্পাদক মনোনীত করে বড় বাজার শাখার কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- নুরুল আমিন সাংগঠনিক সম্পাদক, মিজানুর রহমান সেলিম সহসাংগঠনিক সম্পাদক, জনাব ফারুক মিয়া অর্থ সম্পাদক, হাফিজ মুস্তাকিম বিল্লাহ প্রচার সম্পাদক ও আব্দুল আজিজকে সমাজ কল্যাণ সম্পাদক মনোনীত করা হয়। সভায় উপস্থিত ছিলেন- শায়খ মুখলিছুর রহমান সাহেব, মাওঃ আবদাল হুসেন খান, হাজী ফরিদ উল্লাহ, মাওঃ আব্দুল জলিল ইউসুফী, মুফতী নাসির উদ্দীন, মাওঃ সাদিক আহমদ সহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ। কমিটি গঠন শেষে সভাপতি সাহেব মোনাজাতের মাধ্যমে সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com