বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

নবীগঞ্জে পাখি শিকারিকে ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ড

  • আপডেট টাইম বুধবার, ৪ অক্টোবর, ২০১৭
  • ৫৫৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক পাখি শিকারিকে ২ হাজার অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত। সেই সাথে শিকার করা ১৩টি বক অবমুক্ত করা হয়। অর্থদণ্ডিত পাখি শিকারি হচ্ছেন, উপজেলার উত্তর দেবপাড়া গ্রামের মৃত তাহির উল্লার ছেলে কনর আলী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়া বাজার এলাকা থেকে কনর আলীকে ১৩টি বকসহ সিলেট বনবিভাগ এর শায়েস্তাগঞ্জ অফিসের রেঞ্জ কর্মকর্তা রবিন দাশ নেতৃত্বে একদল কর্মকর্তা আটক করেন। পরে তাকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটক কনর আলীকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে জব্দ করা ১৩টি বক অবমুক্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com