শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ শহরের প্রধান সড়ক গর্তে ভরপুর

  • আপডেট টাইম শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭
  • ৮০৬ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের প্রধান সড়কের সাইফুর রহমান টাউন হল সড়কটি ভেঙ্গে খানাখন্দে পরিণত হয়েছে। দিনের পর দিন গর্তে ভরপুর এ সড়কে চলাচল করতে হচ্ছে লোকজনকে। সরেজমিনে গিয়ে দেখা যায়, পিচঢালাই উঠে খানাখন্দের সৃষ্টি হওয়ায় হবিগঞ্জ শহরের এসড়কে যানবাহন চলছে ধীরে ধীরে। এতে এখানে যানজট সৃষ্টি হওয়ায় যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন। সড়কের একেকটি গর্ত দুই থেকে তিন ফুট জায়গা জুড়ে বিস্তৃৃত। কোথাও কোথাও এই গর্তের আকার আরও বড়। শহরে সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকলেও এখানে এসে যান চলাচল ব্যাহত হচ্ছে। গর্তের কারণে চালক ধীরে ধীরে গাড়ি চালাচ্ছে। এতে যানজটের সৃষ্টি হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, বৃষ্টি হলেই বৃষ্টির পানি সড়কের গর্তগুলোতে জমে থাকে। এতে সড়ক কাদাপানিতে একাকার হয়ে যায়। অনেক সময় পানির কারণে গর্ত আছে কি না, তা বোঝা যায় না। এতে অনেক সময় রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার চাকা গর্তে পড়ে আটকে যায় এবং মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে। এ কারণে রিকশাচালকেরা এ এলাকায় আসতে চায় না।
টমটম চালক জুয়েল মিয়া বলেন, শহরের সব জায়গায় ভাড়া যেতে সমস্যা নেই। তবে চৌধুরী বাজার এলাকায় তিনি যেতে চান না। কারণ পাঁচ মিনিটের এ সড়ক পাড়ি দিতে এখন আধা ঘণ্টা লাগে। ওই রাস্তা খানাখন্দ থাকায় সব সময়ই যানজট লেগে থাকে। ওই এলাকার বাসিন্দা সেলিম মিয়া বলেন, সড়কটি এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গাড়ি চলাচলের সময় গর্তে পড়লে গর্তের ময়লা পানি ও পাথর ছিটকে ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে এসে পড়ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com