শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরের সাথে পৌর যুবলীগের মতবিনিময় সভা

  • আপডেট টাইম বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামের সাথে হবিগঞ্জ পৌর যুবলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে পৌর যুবলীগ সভাপতি শফিকুজ্জামান হিরাজের  সভাপতিত্বে ও সাধারণ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও  জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, পৌর আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর টিটু, চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বোরহান উদ্দিন। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মিজানুর রহমান, নুরুল আমিন ওসমান, শেখ আনিসুজ্জামান, এনাম, বাবুল, সবুজ, রনি, শাহিন। এতে ৯ ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। বক্তারা আগামী সদর উপজেলা নির্বাচনে  পৌর যুবলীগের সকল নেতাকর্মীকে একযোগে কাজ করে মোতাচ্ছিরুল ইসলামকে নির্বাচিত করার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com