শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

শহরে জাল পাসপোর্ট তৈরীর অভিযোগে যুবক আটক

  • আপডেট টাইম রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকার ফাহিম ডিজিটাল স্টুডিও থেকে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে হবিগঞ্জ সিআইডির এসআই জুয়েল ওই স্টুডিও থেকে এক যুবককে বিভিন্ন অভিযোগে আটক করে। এ সময় ওই স্টুডিওর মালিক পালিয়ে যায়। স্থানীয় লোকজন জানান, ওই স্টুডিও থেকে বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। এর মাঝে একটি কম্পিউটার ও প্রিন্টার্স রয়েছে। এ ছাড়া ওই যুবকের কাছ থেকে ৭টি পাসপোর্ট জব্দ করা হয়। এ ব্যাপারে সিআইডির সহকারি পুলিশ সুপার বসুদত্ত চাকমা জানান, দালালির অভিযোগে ওই যুবককে আটক করা হয়েছে।
প্রকাশ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বেশ কয়েকটি ট্র্রাভেলসে বিভিন্ন জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট তৈরি করা হচ্ছে। ডিবি পুলিশ অভিযান চালিয়ে মালিকসহ কয়েকজনকে আটক করে কারাগারে প্রেরণ করলেও আইনের ফাকে বেরিয়ে এসে পুনরায় তারা একই ব্যবসায় জড়িয়ে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com