শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

আজমিরীগঞ্জের সাজাপ্রাপ্ত আসামি শ্রীমঙ্গলে গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৩৯ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জের ৩ বছরেরসাজাপ্রাপ্ত আসামি মোঃ সুমন মিয়া (৩৫) কে শ্রীমঙ্গল থেকে আটক করেছে পুলিশ। সে নোয়ানগর গ্রামের মোঃ আব্দুল মালেকের পুত্র।  জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার নোয়ানগর গ্রামের বাসিন্দা ও ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ সুমন মিয়া (৩৫) কে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, আটককৃত সুমনের বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানায় দু’টি ও শ্রীমঙ্গল থানায় ১ টি বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। উক্ত ৩টি মামলার মধ্যে দু’টি তে গ্রেফতারি পরোয়ানা রয়েছে এবং বাকি মামলায় ৩ বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। দীর্ঘদিন সে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল শনিবার দুপুর ২ টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলির একটি ফলের দোকান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com