শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

সৌদি আরবে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ ষড়যন্ত্র করে উন্নয়ন ব্যহত করতে চায় বিএনপি-জামায়াত

  • আপডেট টাইম রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, প্রবাসীদের পাঠানো টাকায় দেশে থাকা পরিবারে সুখ আসছে। এছাড়া তাদের পাঠানো বিপুল পরিমাণ রেমিট্যান্স দেশের অর্থনীতি সচল রাখতে ভূমিকা পালন করছে। দারিদ্র্যমুক্ত দেশ গঠনেও রয়েছে প্রবাসীদের অবদান। বর্তমান শেখ হাসিনার সরকার প্রবাসীদের দিয়ে আসছে বিভিন্ন সুবিধা। আওয়ামী লীগ সরকার গঠন করার পর সারাদেশে ব্যাপক উন্নয়নের পাশাপাশি প্রবাসীদের কল্যাণ যে সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা আর কোনও সরকার করতে পারেনি। হবিগঞ্জের সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সম্পাদন করায় সৌদি আরবে বসবাসরত জেদ্দা প্রবাসী হবিগঞ্জ জেলাবাসীর উদ্যোগে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গতকাল জেদ্দার গ্যাছর আল আবহায় অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জেদ্দাস্থ যুবলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী সভাপতিত্বে এবং সদস্য সচিব আলহাজ্ব সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় সৌদি আরবের বিভিন্ন শহরে বসবাসরত আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন।
এমপি আবু জাহির আরো বলেন, বাংলাদেশ এখন বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছে। জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে দেশকে উন্নীত করেছেন নিম্ন মধ্যম আয়ের দেশে। শীঘ্রই মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে এই দেশ। কিন্তু বিএনপি-জামায়াত দেশ-বিদেশে ষড়যন্ত্র করে উন্নয়ন কর্মকান্ডকে ব্যহত করতে চায়। তাদের এই ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে তিনি প্রবাসীদের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com