শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

চুনারুঘাটে নজরুল হত্যা মামলা ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার দুবারিয়া গ্রামের নজরুল ইসলাম হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন দুবারিয়া গ্রামের আব্দুল কাইয়ুম, নিহতের চাচা আব্দুল কাদির, ফরিদ মিয়া, ইসমাইল মিয়া, সোহেল মিয়া ও ইব্রাহিম মিয়া। এদের মধ্যে ইব্রাহিম পলাতক। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভীন এ রায় দেন। রায়ে এনাম মিয়া, আব্দুল আউয়াল, জুলন মিয়া ও ইকবাল মিয়া নামে চারজনকে বেকসুর খালাস দেয়া হয়। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল চুনারুঘাট উপজেলার দুবারিয়া গ্রামের আব্দুল কাদির এবং তার ভাতিজা নজরুল ইসলামের মধ্যে। এর জের ধরে ২০১৪ সালের ১০ অক্টোবর রাতে কাদির তার ভাতিজা নজরুলকে মোবাইল ফোনে নিজ বাড়িতে ডেকে নেন। চাচার বাড়িতে পৌঁছামাত্র তাকে আসামিরা মারপিট করতে থাকেন। এ সময় তাকে গাছের সঙ্গে বেঁধে মারপিট করা হয়। একপর্যায়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। নজরুলের মৃত্যু নিশ্চিত হওয়ার পর আসামিরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের মা শাহেদা বেগম বাদী হয়ে ১১ অক্টোবর চুনারুঘাট থানায় ১০ জনের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ তদন্ত শেষে আদালতে ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। ওই মামলায় মোট ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক বুধবার রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালেহ উদ্দিন আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com