শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

নবীগঞ্জে হাওড়ে যাতায়াতের রাস্তা দখল করে ঘর বাড়ি নির্মাণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭
  • ৬৫৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার একটি হাওড়ে যাতায়াতের রাস্তার উপর ঘর তৈরি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে কতিপয় লোক। এব্যাপারে নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ করেছেন সেবুল মিয়া নামের লোক। অভিযুক্তরা হলেন, ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত (নোয়াপাড়া) গ্রামের মোঃ শামীম মিয়া, আলেক উদ্দিন, মোঃ ফয়সল মিয়া, মোঃ হাফিজুর রহমান ও মোঃ খালিছ মিয়া।
অভিযোগে জানা গেছে, ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত মৌজায় সরকারি খাস খতিয়ানভূক্ত ভূমি যা হাওড়ে যাতায়াতের জন্য রাস্তার উপর উল্লেখিত ব্যক্তিগণ দখলে নিয়ে ঘরবাড়ি নির্মাণ করে ফেলেছে। ফলে এলাকাবাসীর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে সেবুল মিয়া বাদী হয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নিকট অভিযোগ দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com