শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

কাকাইলছেওয়ে প্রতিদিন চলছে লাখ লাখ টাকার জুয়া খেলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭
  • ৬৪৫ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ কাকাইলছেওয়ে প্রতিদিন লাখ লাখ টাকার জুয়াখেলার আয়োজন করছে এলাকার কতিপয় চিহ্নিত জুয়াড়ি। অভিযোগ উঠেছে আইন প্রয়োগকারী সংস্থার কতিপয় সদস্যকে মাসোয়ারা দিয়ে চলছে এ জুুয়া খেলা।
জানা যায়, আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের রাহেলা গ্রাম সংলগ্ন কুশিয়ারা নদীর বাঁধে কয়েক মাস ধরে এলাকার কতিপয় চিহ্নিত জুয়াড়ি জুয়ার আসরের আয়োজন করছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীররাত পর্যন্ত চলে। কাকাইলছেওয়ের কামালপুর, আলীপুর, মাহতাবপুর, কিশোরগঞ্জের মিটামইনের শান্তিপুর, কাটখাল, বৈরাটি, বিরামচর ও বাহেরচর সহ আশপাশের এলাকা সমূহের চিহ্নিত জুয়াড়িরা এ জুয়াখেলায় অংশ নেয়। প্রতি জুয়ার বোর্ডে লাখ লাখ টাকার খেলা হয়। এতে এলাকায় চুরি-ডাকাতিসহ অসাজিক কাজ বৃদ্ধির আশংকা করছেন এলাকার সচেতন মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com