শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

বানিয়াচংয়ে টেন্ডার নিয়ে হাতাহাতি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭
  • ৬৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা পরিষদের পরিত্যক্ত ঘর দরজা ও আসবাবপত্র প্রকাশ্যে টেন্ডার নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল বেলা আড়াইটার দিকে পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহের উপস্থিতিতে প্রকাশ্যে উপজেলা পরিষদের পরিত্যক্ত ঘর দরজা ও আসবাবপত্র নিলাম হয়। এ সময় নিলাম ডাককারীরা সিন্ডিকেট করে ৩ লাখ ৫০ হাজার টাকা দাম করে নিরবতা পালন করে। হবিগঞ্জ থেকে আগত জনৈক ব্যক্তি টেন্ডারে অংশগ্রহণ করে ৩ লাখ ৭০ হাজার টাকা বলা মাত্র সিন্ডিকেটকারীরা তার উপর চড়াও হয়ে কিল ঘুষি থাপ্পর মারতে থাকে। এ সময় উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ এগিয়ে এসে সংঘর্ষ নিয়ন্ত্রণ করেন। উপজেলা পরিষদে এহেন কর্মকান্ডে প্রশাসন সহ জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ জানান, একটু হই-হুল্লুর হয়েছে। কেউ কেউ হট্টগোল করার চেষ্টা করেছিল। আমরা তাৎক্ষণিক বিষয়টি সমাধান করে দিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com