শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ পৌরসভার ৩ দিনব্যাপী একুশে বইমেলা শুরু ॥ কবি তাসলিমা খানের দ্বিতীয় উপন্যাস ‘ফিরে আসা’ প্রকাশিত

  • আপডেট টাইম বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার ৩ দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে। হবিগঞ্জ পৌরভবন প্রাঙ্গনে প্রতিবছরের মতো এবারো জমে উঠেছে বইমেলা। প্রথম দিনের আলোচনা সভা শুরু হয় গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায়। হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ কামরুল আমীন। প্রধান অতিথির বক্তব্যে কামরুল আমীন বলেন মাতৃভাষায় চিন্তার ক্ষেত্র গভীর হয়। দৈনন্দিন জীবনে আমাদের মাতৃভাষা শিক্ষার উপর গুরুত্ব দেয়া প্রয়োজন সর্বাগ্রে। সভাপতির বক্তব্যে মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন ভাষা শহীদদের প্রতি সম্মান ও নতুন প্রজন্মের মাঝে পাঠ্যাভ্যাস সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে বইমেলার আয়োজন করা হয়। তিনি উপহার হিসেবে শিশুদের হাতে বই তুলে দেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর মুহাম্মদ আব্দুল মুক্তাদির ও প্রফেসর মোঃ আব্দুল্লাহ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিশু সংগঠক দিপুল কুমার রায়। প্রমথ সরকারের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন হতে তেলওয়াত করেন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। পরে ভাষা শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বইমেলা উপ-কমিটির আহ্বায়ক পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন। আলোচনা সভায় বক্তারা সর্বস্থরে বাংলা ভাষা চালু ও সঠিকভাবে বাংলাভাষা চর্চার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে কবি তাসলিমা খানের ২য় উপন্যাস ‘ফিরে আসা’ বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন মোঃ কামরুল আমীন। আলোচনা সভার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদ ও দক্ষিণ কোরিয়া হতে আগত অতিথিবৃন্দ। স্থানীয় ও বিদেশী শিল্পীদের আর্কষনীয় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন মেলায় আগত দর্শকবৃন্দ। মেলার ষ্টলগুলোতে দেশী-বিদেশী বইয়ের সমাহার ঘটেছে বলে জানান ষ্টল মালিকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com