শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে বিজিবির ৫৫ এর বিদায়ী ও নবাগত কমান্ডিং অফিসারের মতবিনিময় সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭
  • ৫৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে বিজিবির ৫৫ ব্যাটালিয়ানের বিদায়ী ও নবাগত কমান্ডিং অফিসার মতবিনিময় সভায় মিলিত হন। গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সহ-সভাপতি আব্দুল বারী লস্করের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিজিবির ৫৫ ব্যাটালিয়ানের বিদায়ী সিইও লেঃ কর্নেল সাজ্জাত হোসেন, নবাগত কমান্ডিং অফিসার কর্নেল আসাদুজ্জামান জামান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদীপ দাস সাগর প্রমুখ। সভায় বিদায়ী সিইও লেঃ কর্ণেল সাজ্জাত হোসেন তার দায়িত্ব পালনকারী সময়ে সাংবাদিকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং নবাগত কমান্ডিং অফিসার কর্নেল আসাদুজ্জামান আগামী দিনের কর্মক্ষেত্রে হবিগঞ্জের সকল সাংবাদিকদের সহযোগিতার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com