শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

মাধবপুরে কলেজ শিক্ষকের উপর হামলা ॥ দু’ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত

  • আপডেট টাইম শুক্রবার, ৭ জুলাই, ২০১৭
  • ৪৯৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার মনতলা শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজের হিসাবরক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান অলক ভট্টাচার্য্যরে উপর হামলার ঘটনায় দোষিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। গতকাল বৃহষ্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সভায় এ দাবি করা হয়। এদিকে শিক্ষকের উপর হামলার ঘটনায় কলেজের দুই ছাত্র ও বহিরাগত ৩ জন সহ ৫ জনের নামে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক। অধ্যক্ষ মোজাম্মেল হক জানান, গত বুধবার বিকেলে শিক্ষক অলক ভট্টাচার্য্য কলেজের টাকা ব্যাংকে জমা দিতে বের হলে কলেজ ফটকে তাকে আটক করে রাসেল ও ইমতিয়াজের নেতৃত্বে হামলা চালানো হয়। এতে তিনি আহত হন। শিক্ষকের উপর হামলার অপরাধে দুই ছাত্রকে কলেজ থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com