শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জ কলেজে নবীন বরন উপলক্ষে ছাত্রদল নেতা আবিদুরের নেতৃত্বে মিছিল

  • আপডেট টাইম শুক্রবার, ৭ জুলাই, ২০১৭
  • ৭৬৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত বুধবার নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরন অনুষ্ঠান উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল নেতা মোঃ আবিদুর রহমান আবিরের নেতৃত্বে শুভেচ্ছা অনুষ্ঠিত হয়েছে। মিছিল কলেজ ক্যাম্পাস প্রদিক্ষণ শেষে কলেজ ক্যান্টিনের সামনে এক আলোচনা সভায় মিলিত হয়। জাতীয়তাবাদী ছাত্রদল নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সিনিয়র নেতা মোঃ আবিদুর রহমান আবিরের সভাপতিত্বে ও মোঃ সামিউজ্জামান শ্যামলের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রুহুল আমিন শমসের। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শেখ রোদোয়ান আহমেদ, মোঃ লিটন মিয়া, মনির হোসেন দিপু, মাসুক মিয়া, সুমন আহমেদ, কাজী খোকন আহমেদ, নিকু দাশ, মোঃ জনি মিয়া, মোঃ সোহাগ মিয়া, তারেক আহমেদ, সিন্ধু মনি, জুমন মিয়া, গঙ্গেশ দাশ, পান্ত দাশ, সোহেল আহমেদ, রব্বান আহেমদ, মোঃ রাজু, আলী হোসেন, মোঃ শাহেদ, সাইফুল ইসলাম, সৌরভ দাশ, পলয় দাশ, মোঃ ফরহাদ মিয়া, সৌরভ দাশ-২, রনি দাশ, অপূর্ব দাশ, রুবেল দাশ, জুবেল মিয়া, জাকারিয়া আহমেদ প্রমূখ। সভায় বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শ বাস্তবয়নের মাধ্যমে একটি মেধাবী ছাত্র সমাজ গঠন করতে হবে। তাহলেই কেবল একটি স্বনির্ভর রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করে দেশে গণতন্ত্রের সুষ্টধারা ফিরিয়ে আনার জন্য সকল মেধাবী শিক্ষার্থীদের জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com