শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

আজমিরীগঞ্জে শিলং এন্ডিং জুয়ারিদের আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা

  • আপডেট টাইম রবিবার, ১৮ জুন, ২০১৭
  • ৫৭২ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে ভারতের শিলং নিয়ন্ত্রিত এন্ডিং জুয়ারিদের আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্র“পের উত্তেজনা দেখা দিয়েছে। এ নিয়ে যে কোন সময় সংঘর্ষের আশংখা করছেন এলাকাবাসী।
জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার নোয়ানগর গ্রামে বাসিন্দা ৬ থেকে ৮ জন যুবক একত্রিত হয়ে এক মাস পূর্বেও ভারতের শিলং নিয়ন্ত্রিত এন্ডিং জুয়াখেলা পরিচালনা করতে দেখা গেছে। বেশ কিছুদিন পূর্বে তাদের মধ্যে ব্যক্তিগত স্বার্থ নিয়ে দ্বন্ধ দেখা দেয়। এরই ফলশ্র“তিতে জুয়ারিরা দু’গ্র“পে বিভক্ত হয়ে যায়। এরপর থেকে দুটি গ্র“পই পৃথকভাবে এন্ডিং জুয়া খেলার আয়োজন করছে। সম্প্রতি ওই এন্ডিং জুয়ারিদের দু’গ্র“পের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দেখা দেয় উত্তেজনা। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ওই দু’গ্র“পের মধ্যে সংঘর্ষের আশংখা দেখা দেয়। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তাই এন্ডিং জুয়ারিদের দু’গ্র“পের আধিপত্য বিস্তার নিয়ে যে কোন সময় সংঘর্ষের আশংখা করছে এলাকাবাসী।
উল্লেখ্য, আজমিরীগঞ্জে দেড় বছরেরও বেশি সময় ধরে চলছে ভারতের শিলং নিয়ন্ত্রিত এন্ডিং জুয়াখেলা। বেশ কয়েকমাস পূর্বে পুলিশ আজমরীগঞ্জ সদর, সৌলরীবাজার ও জলসুখায় এন্ডিং জুয়ারিদের বিরুদ্ধে অভিযান চালায়। ওই অভিযানে আটককৃত জুয়া খেলায় অংশ নেয়া ৩৫ থেকে ৪০ জন জুয়ারিকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হলে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডে দন্ডিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com