শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

আজমিরীগঞ্জে চোলাইমদ সহ এক মহিলা আটক

  • আপডেট টাইম বুধবার, ১৭ মে, ২০১৭
  • ৫৭০ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে ৩০ লিটার চোলাইমদ সহ এক মহিলা বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত মহিলা সহ দুজনকে আসামি করে মাদক আইনে মামলা দায়ের করেছে পুলিশ। জানা যায়, গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় থানার এসআই হুমায়ূন কবিরের নেতৃত্বে একদল পুলিশ আজমিরীগঞ্জ পৌর এলাকার এড়ালিয়া মুচিপাড়ায় অভিযান চালায়। এ সময় ৩০ লিটার চোলাইমদ সহ একই পাড়ার বাসিন্দা ও চোলাইমদ বিক্রেতা মালতী রানী রবিদাস (৪২) কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশ জানায়, অভিযান চলাকালীন সময়ে পৌর এলাকার আজিমনগর লম্বাহাটি গ্রামের বাসিন্দা মোঃ গোলাম আলীর পুত্র শিবলু মিয়া (৩৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ছাড়া ওই দুজন দীর্ঘদিন যাবৎ চোলাইমদ বিক্রির সহিত জড়িত। উল্লেখিত দুজনকে আসামি করে আজমিরীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com