শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জে সাইনবোর্ড চোর আটক

  • আপডেট টাইম শনিবার, ৬ মে, ২০১৭
  • ৫২২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রাণ কোম্পানীর সাইনবোর্ড চুরি করতে গিয়ে জুনায়েদ মিয়া (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নতুন বাজারে এ ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল ১১টার দিকে সদরঘাট নতুন বাজারে মেম্বার অলিউর রহমানের বিল্ডিংয়ে প্রাণ কোম্পানির সাইনবোর্ড খোলার জন্য অলিউর রহমানের কাছে চাবি চায় প্রাণ কোম্পানির পরিচয়ধারী জুনায়েদ মিয়া (২৫) নামে এক যুবক। কিন্তু তখন অলিউর রহমান চাবি না দিয়ে তার পরিচয় পত্র দেখানোর জন্য বললে সে সু-নিদিষ্ট কোনো প্রমাণ দেখাতে পারেনি। এরপর প্রাণ কোম্পানির সিলেট বিভাগীয় প্রধান মোঃ আশরাফুল ইসলামের কাছে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি কোনো কর্মকর্র্তাকে পাঠাননি এবং তাকে আটকে রাখার কথা বলেন। এ সময় জুনায়েদ মিয়া পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে ধাওয়া করে বিজনাপার এলাকা থেকে আটক করে। এসময় তার সাথে থাকা আরোও দুইজন পালিয়ে যায়। দুপুর ২টার দিকে প্রাণ কোম্পানির সিলেট বিভাগীয় প্রধান আশরাফুল ইসলাম এবং হবিগঞ্জ প্রাণ কোম্পানির প্রধান রাশেদ আহমেদ ঘটনাস্থলে গিয়ে জুনায়েদকে নবীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com