রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

র‌্যাবের হাতে ডাকাত আটক

  • আপডেট টাইম রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭
  • ৬০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ডাকাত দলের সক্রিয় সদস্য জালাল মিয়া (২৫) নামের এক ডাকাতকে আটক করেছে র‌্যাব-৯। শনিবার সকাল পৌনে ৮টার উপজেলার বনগাঁও থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ডাকাত সদর উপজেলার বনগাঁও গ্রামের অনু মিয়ার ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এডি জে এম ইমরান এর নেতৃত্বে হবিগঞ্জ সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। উল্লেখ্য, জালাল মিয়া ও তার সঙ্গীরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। জালাল মিয়ার নামে হবিগঞ্জ সদর থানায় ডাকাতির মামলা রয়েছে।
র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করার সময় তাকে ধাওয়া করে এবং এক পর্যায়ে তাকে ধরে ফেলে। তার পূর্বের অপরাধ সমূহ এলাকাবাসীর ভিতরে আতঙ্ক সৃষ্টি করেছিল।
র‌্যাব আরও জানায়, জালাল মিয়া এলাকায় ত্রাস হিসেবেও পরিচিত, তাকে গ্রেফতার করায় স্থানীয় জনগন স্বস্তি প্রকাশ করেছে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, সে এবং তার সঙ্গীরা আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে আসছিল এবং গোপনে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল। গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার সদর থানায় জিডির মূলে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com