বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে শাখা অফিস উদ্বোধনকালে তথ্য প্রকাশ ॥ দেশের তৃণমূল মানুষের কল্যাণে কাজ করছে আরডিআরএস বাংলাদেশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
  • ৭৪৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আরডিআরএস বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার।
পরে আরডিআরএস বাংলাদেশ কর্মসূচি ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ) মোঃ শাহাদুল হকের সভাপতিত্বে ও এলাকা ব্যবস্থাপক মোঃ মোমিনুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ বাজার ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ব্যবসায়ী আলহাজ্ব হেলাল আহমেদ। বক্তব্য রাখেন, শাখা ব্যবস্থাপক রনবীর চন্দ্র রায়, হিসাব রক্ষক আজগর আলী, আরডিআরএস বাংলাদেশ নবীগঞ্জ শিখন কর্মসূচির ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আব্দুর রব, অর্গানাইজার মোঃ স্বপন খন্দকার, রুমী আক্তার, তাছলিমা খাতুন, আব্দুল লতিফ, হেলাল চৌধুরী প্রমুখ।
এতে বিভিন্ন সংস্থার কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, ঠিকাদার, ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, ১৯৭২ সালের ৮ ফেব্র“য়ারি লুথারেন ওয়ার্ল্ড ফেডারেশন কর্তৃক আরডিআরএস বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৮১ সালে এনজিও বিষয়ক ব্যুরো থেকে নিবন্ধনপ্রাপ্ত হয়। ১৯৯৭ সালের জুন মাসে আরডিআরএস বাংলাদেশ নামে জাতীয় এনজিও হিসেবে রূপান্তরিত হয়েছিল। প্রাথমিক পর্যায়ে আরডিআরএস বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধত্তোর বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলে ভারত প্রত্যাগত শরণার্থীদের ত্রাণ ও পূনর্বাসন কার্যক্রম শুরু করে। মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি থেকে ২০০৮ সালে ক্ষুদ্রঋণ পরিচালনার জন্য আরডিআরএস বাংলাদেশ সনদপ্রাপ্ত হয়। এছাড়া ২০১০ সালের ১ ফেব্র“য়ারিতে বাংলাদেশ ব্যাংক থেকে বৈদেশিক রেমিট্যান্স প্রদানের অনুমতি লাভ করে।
এছাড়া চরজীবিকায়ন কর্মসূচি, আদিবাসী প্রকল্প, নারী অধিকার, জীবিকায়ন, খাদ্য নিরাপত্তা, ক্ষুদ্র কৃষক, উদ্যোক্তা, সামাজিক স্বাস্থ্য কর্মসূচি, শিক্ষা কর্মসূচি পরিবেশ ও দূর্যোগ প্রস্তুতিসহ নারী অধিকার জীবিকায়ন ক্ষুদ্র ঋণ, সামাজিক সংগঠন চালু রেখে দেশের তৃণমূল মানুষের কল্যাণে কাজ করছে আরডিআরএস বাংলাদেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com