শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

নবীগঞ্জের সোজাপুর ভৈরব ঠাকুর গাছতলায় বার্ষিক হরিনাম যজ্ঞ ও লীলাকীর্তন সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৬৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের সোজাপুর গ্রামের ঐতিহ্যবাহী ভৈরব ঠাকুরের গাছতলায় অষ্টপ্রহরব্যাপী সার্বজনীন হরিনাম যজ্ঞ ও লীলাকীর্তন গত ১৬ ফেব্র“য়ারী বৃহস্পতিবার দধিভান্ড ভঞ্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
অনুষ্টানে কীর্তন পরিবেশন করেন সিলেটের শ্রী পঞ্চপ্রদীপ সম্প্রদায়, লাখাইয়ের শ্রী রাসবিহারী সম্প্রদায়, সুনাগঞ্জের শ্রী গোপীনাথ সম্প্রদায়, মহাদেবপুর নওগাঁর শ্রী যুগল সম্প্রদায়। কীর্তন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সিলেট বিভাগীয় কমিশনারের সিএ সুযোগ চন্দ, শিক্ষক প্রজেশ রায় নিতন, অমলেন্দু সুত্রধর, পিন্টু রায়, সুমন তালুকদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com